advertisement
advertisement

চড়–কাণ্ডের আট মাস পর তিশা–অথৈয়ের সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ২:১৩ পূর্বাহ্ণ
চড়–কাণ্ডের আট মাস পর তিশা–অথৈয়ের সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

ছবি সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট অনলাইন ডেস্ক : 
চড়–কাণ্ডের আট মাস পর তিশা–অথৈয়ের সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ
শুটিং সেটে সহকর্মীকে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্য এবং পরবর্তীতে সংগঠনের সালিশি সিদ্ধান্ত ও কারণ দর্শানোর নোটিশ অবজ্ঞা করার অভিযোগে দুই জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ, বাংলাদেশ’।
গত ৪ অক্টোবরের পাঠানো চিঠির তথ্য উল্লেখ করে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৭ জুলাই তাদের বিরুদ্ধে সদস্যপদ স্থগিতকরণসংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও দুজনের কেউই তার কোনো লিখিত জবাব দেননি।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, গত ৩ মার্চ মানিকগঞ্জে পরিচালক রাফাত মজুমদারের নাটকের শুটিং চলাকালীন দৃশ্য ধারণের সময় সামিয়া অথৈকে মারধর ও অপদস্থ করার অভিযোগ তোলেন তিনি, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ায়। সামিয়ার দাবি ছিল, নাটকের প্রয়োজনে আলতো চড় মারার কথা থাকলেও তানজিন তিশা তাকে সজোরে আঘাত করেন এবং তার গাল ও চোখ ফুলে যায়।
অন্যদিকে তানজিন তিশা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানান, পুরো বিষয়টিই চিত্রনাট্য ও বিশেষ চাহিদাসম্পন্ন চরিত্রের প্রয়োজনে ঘটেছে এবং পরিচালকও এটিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেছিলেন। তবে ঘটনাটি প্রকাশ্যে এনে একপক্ষীয়ভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার প্রেক্ষিতে সংঘের সালিস কমিটি উভয়কে ডেকে সমঝোতার চেষ্টা করে।
সালিশে ক্ষমা চেয়ে যৌথ বিবৃতি ও ভিডিও বার্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও দুই অভিনেত্রীর কেউই তা মানেননি। পরবর্তীতে সালিশ কমিটির সুপারিশ ও কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তাদের সদস্যপদ স্থগিত করা হয়। এই সিদ্ধান্ত প্রসঙ্গে দুই অভিনেত্রীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নতুন কোনো প্রতিক্রিয়া বা আপিলের তথ্য পাওয়া যায়নি। 
সুত্র- ইত্তেফাক 
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর